
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
চরচা প্রবাস ডেস্ক

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং বিমানবন্দরে প্রবাসী কর্মীরা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারির সুপারিশ করেছে মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এমপি।
বৈঠকে সদস্যদের মধ্যে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।
এ ছাড়া, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কর্মীরা যাতে অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী বিভিন্ন দেশে গেছেন। তাদের মধ্যে নারী কর্মী ৩৬ হাজার ৫৯০ জন।
একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৫ কোটি ডলার। যা আগের সময়ের তুলনায় প্রায় ২৮০ কোটি ডলার বেশি বলে বৈঠকে জানানো হয়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীকল্যাণ বোর্ডের অর্থায়নে ১৮৬ জন বাংলাদেশিকে ইরান থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও বৈঠকে জানানো হয়। তাদের মধ্যে ১২ জন নারী ও আট শিশু রয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, সরকার অনুমোদিত বেসরকারি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিদেশে কর্মী পাঠানো হয়।
দেশে বর্তমানে ২ হাজার ৮৬০টি জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২ হাজার ১৮৭টি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩
জানা গেছে, নিহত তাসনিম ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় এসেছিলেন। পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।