
স্পেন ২ : ১ বেলজিয়াম
৮৬ মিনিটে নেমেছেন মেরিনো। ৮৮ মিনিটেই দেখা গেল, দুই হাত দুই দিকে ছড়িয়ে আকর্ণবিস্তৃত হাসিতে উদ্যাপন করছেন ‘মিডফিল্ডার-কাম-গোলস্কোরার’ মেরিনো! স্পেন ২-১ বেলজিয়াম! ওই ব্যবধানেই ঘাম ঝরিয়ে ম্যাচটা জিতে সেমিফাইনালে উঠে গেল স্পেন!

ফ্রান্স তো রীতিমতো অজেয়! এবারের বিশ্বকাপে আসলে ফ্রান্সকে হারাবে কে? যদিও ২০১৮ সালের চ্যাম্পিয়নদের মূল পরীক্ষা এখনো বাকি, এমবাপ্পে, দেম্বেলেদের ফ্রান্সের ব্যাপারে ‘অজেয়’ শব্দটা ব্যবহার করা কিছুটা আগ বাড়িয়ে বলার মতোই, তবুও এখনো পর্যন্ত যে ফ্রান্সকে আমরা দেখছি, সেই ফ্রান্স প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েই এ পর্

মেসির আর্জেন্টিনা নাকি এমবাপ্পের ফ্রান্স? ইয়ামালের স্পেন নাকি কেইনের ইংল্যান্ড? নাকি চমক দেখাবে হালান্ডের নরওয়ে কিংবা মরক্কো, বেলজিয়াম, সুইজারল্যান্ডের কেউ? বিশ্বকাপে আর দল বাকি ৮টি, শিরোপার হিসাবের পথে ম্যাচ বাকি ৭টি। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে কে?

পর্তুগাল ০ : ১ স্পেন
ম্যাচটা কাগজে-কলমে দারুণ কিছুর প্রত্যাশা জোগালেও বাস্তবে হয়েছে ম্যাড়মেড়ে। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে মিকেল মেরিনোর গোল ম্যাচটাকে আর অতিরিক্ত সময়ে যেতে দেয়নি। ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন, রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হলো ব্যর্থতায়।

স্পেন ৩ : ০ অস্ট্রিয়া
ভিয়েনার টিকিট কাটল অস্ট্রিয়া, স্পেন শেষ ষোলোর। সেটাও ইয়ামাল-ওইয়ারসাবালরা করলেন দাপট দেখিয়ে। পর্তুগাল কিংবা ক্রোয়েশিয়া – যারাই হোক, তাদের প্রতি অনুচ্চারে হুঙ্কার ছড়িয়ে। তিন গোল করে, টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল না খেয়ে।

এক হালি গোল স্পেনের
আটলান্টা স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবালদের ফুটবল স্পেনকে হট ফেবারিট বলার স্বার্থকতা প্রমাণ করল ৪-০ গোলের জয়ে।

লামিন ইয়ামাল সেদিন শুরু থেকে খেলেননি। স্পেনও কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করেছে। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনের বিশ্বকাপ মিশন আজ সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই পড়েছে চাপের মুখে। আরেকবার পয়েন্ট খোয়ানো মানেই যে নকআউটের পথে জটিল সমীকরণে পড়ে যাওয়া!

গোলকিপারদের মধ্যে ইনস্টাগ্রামে এখন সবচেয়ে বেশি ফলোয়ার ভোজিনিয়ারই। দুইয়ে নেমে গেছেন ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানির নয়্যার (১৪.৭ মিলিয়ন) এবং ২০২২ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো (১৪.৬ মিলিয়ন)।
স্পেনের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সের পর কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার অশ্রুসজল সাক্ষাৎকার নাড়া দিয়েছে বিশ্বকে। ভিসার অভাবে মাঠে মায়ের অনুপস্থিতি নিয়ে তাঁর কান্নার পর স্বয়ং মার্কিন প্রশাসন দ্রুত তার মায়ের ভিসার ব্যবস্থা করে।

বিশ্বকাপ ফুটবলে নিজের অভিষেক ম্যাচেই স্পেনকে একাই আটকে দিয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তার অতিমানবীয় পারফরম্যান্সে অবাক গোটা ফুটবল বিশ্ব। স্পেনের তারকারাজিকে ম্লান করে দেওয়া কেপ ভার্দে গোলরক্ষকের এমন পারফরম্যান্সে কিন্তু মোটেও অবাক নন তার মা কান্দিদা এভোরা।

বাংলাদেশ সময় আজ রাত দশটায় স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে কেপ ভার্দের। আফ্রিকার পুঁচকে দেশটা কেমন? ফুটবল কেমন খেলে?

শুরু থেকে না থাকলেও ৭১ মিনিটে মাঠে নামা লামিন ইয়ামালের স্পেনকে, শুরু থেকেই খেলা পেদ্রির স্পেনকে, এবারের বিশ্বকাপে শিরোপার সম্ভাবনায় ফ্রান্সের পাশাপাশি সবচেয়ে এগিয়ে থাকা দেশকে স্পেনকে ০-০ ড্র-তে আটকে দিয়েছে কেপ ভার্দে। সেটাও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে!

অবশ্য ফুয়েন্তের দলে রিয়ালের খেলোয়াড়রা আগেও সেভাবে জায়গা করে নিতে পারেননি। বরং তার সময়ে স্পেন জাতীয় দলের মূল কাঠামো এখন অনেকটাই এফসি বার্সেলোনা নির্ভর।