
পরিদর্শনকালে তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন।

পিজিআর সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জনগণের স্বাভাবিক যোগাযোগ ও সুসম্পর্ক যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষভাবে সচেতন থাকতে হবে।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা এড়াতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৪৮ সালে শুরু হওয়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এক অবিচ্ছেদ্য ও নির্ভরযোগ্য নাম। ১৯৮৮ সালে মাত্র ১৫ জন সামরিক পর্যবেক্ষক নিয়ে যাত্রা শুরু করে আজ বিশ্বদরবারে শীর্ষ সেনা প্রেরণকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবার সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে সরকারের বিশ্বাস জন্মেছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মব ইস্যুতে কি সুস্পষ্ট অবস্থান নিতে পারেননি? সাংবাদিকদের নামে হত্যা মামলা কতটা যৌক্তিক? ম্যাজিস্ট্র্যাসি পাওয়ার থাকলেও সেনাবাহিনী কি আসলে নিষ্ক্রীয় ছিল? আওয়ামী লীগ প্রশ্নে আসলে কী করা উচিত? বর্তমান সংসদও কি আওয়ামী লীগ-জাতীয় পার্টির মতো সংসদ?

আজ ১০ বছর পরও আনোয়ারা বেগমের কান্নাভেজা কণ্ঠ কানে বাজে, “ওরা কেন তনুকে মেরে ফেলল?” এ রকম কত তনু, কত মিতু, কত সাগর–রুনি হারিয়ে গেল। আর ঘাতকেরা থেকে যায় আইন ও বিচারের বাইরেই।

একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা এবং সর্বোপরি কর্মে, সততায়, শপথে ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি গ্রেপ্তার সাবেক তিন সেনা কর্মকর্তার বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিতের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এ দাবি জানায়।

গত ১১ ও ২৩ মার্চ একই পাইপলাইনের মাধ্যমে দুই দফায় ৫ হাজার করে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। সর্বশেষ চালানসহ এ পর্যন্ত ভারত থেকে পাইপলাইনে মোট ১৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

এ ঘটনায় গতকাল সোমবার কমপ্লেক্সটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও অবৈধ অস্ত্র তৈরির কারখানায় এক বিশাল অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

জ্বালানি সংকটের গুজবে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত তেল সংগ্রহের হিড়িক পড়েছে। বিপিসি জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় গ্রাহকরা এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা অনেক ক্ষেত্রে অনুমোদিত সীমার বাইরে। এর ফলে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহক

জ্বালানি সংকটের গুজবে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনগুলোতে অতিরিক্ত তেল সংগ্রহের হিড়িক পড়েছে। বিপিসি জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় গ্রাহকরা এখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা অনেক ক্ষেত্রে অনুমোদিত সীমার বাইরে। এর ফলে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহক