Advertisement

বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের বাহরাইনের দূতাবাস পরিদর্শন

চরচা প্রবাস ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের বাহরাইনের দূতাবাস পরিদর্শন
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সম্প্রতি বাহরাইনের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন।

Advertisement

২২তম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়লগ ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাহরাইন সফরকালে তিনি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

এ সময় বাহরাইন ও কুয়েতে নিযুক্ত ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ প্রতিনিধিদলের অন্য অন্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

Advertisement

উল্লেখ্য, রাজধানী মানামায় ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংলাপের সাইড লাইনে সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বাহরাইনের ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি বাহরাইন ও বাংলাদেশের মাঝে দৃঢ় বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সর্ম্পকের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সামরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়লগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্মেলনের সাইড লাইনে বাহরাইনের ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
সম্মেলনের সাইড লাইনে বাহরাইনের ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

এ সফর বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সুদৃঢ় করার পাশাপাশি সামরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।