Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৩: ৩২
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বাহরাইনে মানামায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ মর্যাদায় ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার মানামায় দূতাবাসের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

Advertisement

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণির পেশাজীবী, বাহরাইনের বাংলাদেশ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, লালন ফকির ছিলেন একধারে বাউল, সাধক ও শিল্পী।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, বর্তমানে তিনি শুধু বাংলাদেশের লোকসংস্কৃতির অংশ নন বরং ২০০৫ সালে ইউনেকো কর্তৃক লালন ফকির ও তার দর্শনে সমৃদ্ধ বাংলাদেশের ঐহিত্যবাহী বাউল গান ও বাউল সংস্কৃতিকে ‘বিশ্ব মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করায় তা আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধনNID in Bahrain 1

তিনি আরও বলেন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক চর্চার প্রসার, গবেষণা ও শিক্ষালাভের জন্য লালনের দর্শন ও অবদানকে স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো লালন সাঁই তিরোধান দিবস-২০২৬ কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

এর ফলে বাংলাদেশের লোকগীতি, লোক সঙ্গীত এবং লোক সংস্কৃতি আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে। সাঁইজির এই অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্যবাদের দর্শন আমাদের চিত্ত ও মনকে প্রসারিত করবে বলে রাষ্ট্রদূত অবহিত করেন।

রাষ্ট্রদূত উপস্থিত অতিথিদেরকে এই তিরোধান দিবসে লালন সাঁইয়ের প্রেম, অহিংসা ও অসাম্প্রদায়িকতার চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, সৌহার্দ্যপূর্ণ ও মানবিক সমাজ গঠনে যার যার অবস্থান থেকে অবদান রাখার জন্য আহ্বান জানান।

ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে
ছবি: বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

আলোচনা পর্ব শেষে লালন সাঁইয়ের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিরা অত্যন্ত ধৈর্য্য সহকারে তা অবলোকন করেন।

বিষয়: বাহরাইনলালন উৎসবমানামাবাংলাদেশ দূতাবাসবাংলাদেশের রাষ্ট্রদূতবাংলাদেশি কমিউনিটিপ্রবাসী
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘অস্ত্রহাতে অভিযানে’ প্রতিমন্ত্রী ইশরাক, তদন্ত করছে পুলিশ

  • ২

    দেশের খাদ্য পরিস্থিতি এখন কেমন? সংকট কতটা?

  • ৩

    ফ্ল্যাটের দাম কেন মধ্যবিত্তের নাগালে থাকে না?

  • ৪

    বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের লালন শাহের তিরোধান দিবস পালন

  • ৫

    যুক্তরাষ্ট্র ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ফেললে কী হবে?

সম্পর্কিত
  • লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    লালন শাহের মৃত্যুবার্ষিকী পালন করেছে কাঠমাণ্ডুর বাংলাদেশ দূতাবাস

    অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনার মধ্য দিয়ে অতিথিরা বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

  • ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    ইসলামাবাদে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল

    সফরকালে শিল্পীরা ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অফ দ্য আর্টস ও লোক ভির্জায় আজ ও আগামীকাল ( ১৭ ও ১৮ অক্টোবর) বাংলাদেশ কালচারাল সন্ধ্যায় পারফর্ম করবেন।

  • রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।