
শিশুটিকে হাসপাতালে নেওয়া পথচারী সিনথিয়া আক্তার জানান, দুপুর ৩টার দিকে সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম বলেন, “জাহিদুল ইসলাম তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। র্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।”

কথাসাহিত্যিক কিযী তাহনিন ফেসবুকে তার মামার মৃত্যুর খবর জানিয়ে লেখেন সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

পথে সড়ক ভবনে সামনে এলে তাদের মোটরসাইকেলটিকে একটি দূরপাল্লার বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা পড়ে গেলে শাহাদাতের মাথা বাসের পেছনের চাকার নিচে ঢুকে যায়।

রাজধানীর বনানীতে বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। ২৩ এপ্রিল (২০২৬) ভিডিও করেছেন হাসান জোবায়েদ সজিব।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই একের পর এক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়।