
তামিলনাড়ুর ইরোডের বাসিন্দা এই জ্যোতিষী একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার অন্যতম প্রধান পরামর্শদাতা ছিলেন। তবে, কথিত আছে যে তার একটি বড় ভবিষ্যদ্বাণী না মেলায় তাদের সম্পর্কের অবসান ঘটে।

থালাপতি বিজয়ের প্রথম নির্দেশনার মধ্যে রয়েছে, প্রতি মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে।

বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। তার সঙ্গে আজ রোববার শপথ নিয়েছেন তার দল টিভিকের ৯ নেতাও। শপথ নেওয়ার পরই বিজয় বলেছেন, “আমি জনগণের পকেট থেকে একটা পয়সাও স্পর্শ করব না।”

দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বিজয়ের সঙ্গেই শপথ নেন আরও নয়জন।

বর্তমানে বিজয়ের জোটে তার নিজের দল টিভিকের ১০৭ জন বিধায়ক ছাড়াও রয়েছে কংগ্রেসের ৫ জন, সিপিআইয়ের ২ জন, সিপিআইএমের ২ জন, ভিসিকের ২ জন এবং আইইউএমএলের ২ জন বিধায়ক।

চার দিনের চরম রাজনৈতিক নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন অভিনেতা-রাজনীতিবিদ সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আগামীকাল শনিবার সকাল ১১টায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

বিজয়ের ইশতেহারে ক্ষুদ্র ভূমিমালিক কৃষকদের জন্য সমবায় কৃষি ঋণ মওকুফ এবং বড় কৃষকদের জন্য আংশিক ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দলটি ধানের জন্য প্রতি কুইন্টাল ৩ হাজার ৫০০ রুপি এবং আখ চাষিদের জন্য ৪ হাজার ৫০ রুপি ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের প্রস্তাব করেছে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথাগত প্রচারের বদলে হলোগ্রাম আর রোবট ব্যবহার করে চমক সৃষ্টি করেছেন সুপারস্টার বিজয়। জনসভার ঝুঁকি এড়িয়ে ভোটারদের মন জয় করতে আধুনিক প্রযুক্তির এই ব্যবহার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ ও নগরকেন্দ্রিক ভোটই এখন বিজয়ের মূল লক্ষ্য।

তবে সব জল্পনাকেই উড়িয়ে দিতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। গত বছর তামিলনাডুতে টিভিকে নামে তার আঞ্চলিক দলের আত্মপ্রকাশের সময়ই ভিড়ের চাপে ৪২ জন প্রাণ হারিয়েছিলেন। লাখ লাখ মানুষ তাকে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন।