
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সকল জল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির হাত ধরে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ১২০ জন বিধায়কের নিরঙ্কুশ সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাতে আজ শনিবার লোক ভবনে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিজয়। আগামীকাল রোববার বিকেলে তিনি শপথ নেবেন।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, নির্বাচনের পর ভিদুতলাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন ঘোষণা করায় বিজয়ের দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার গণ্ডি ১১৮ পার করে ফেলেছে।
বর্তমানে বিজয়ের জোটে তার নিজের দল টিভিকের ১০৭ জন বিধায়ক ছাড়াও রয়েছে কংগ্রেসের ৫ জন, সিপিআইয়ের ২ জন, সিপিআইএমের ২ জন, ভিসিকের ২ জন এবং আইইউএমএলের ২ জন বিধায়ক।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিএমকে-কংগ্রেসের দীর্ঘদিনের জোটে ফাটল ধরাই বিজয়ের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছে। বিধানসভা নির্বাচনে জয়ের পর কংগ্রেস বিধায়করা ডিএমকে সদর দপ্তরে না গিয়ে জোট ত্যাগের ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন। কংগ্রেসের এই পদক্ষেপকে ‘তামিলনাড়ুর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছে ডিএমকে শিবির।
অবশ্য ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিন জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এড়াতে এবং রাজ্যের স্বার্থে তিনি এই নতুন জোট সরকারকে বাধা দেবেন না। বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডিএমকে একটি গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জানিয়েছেন, রাজ্যে বিজেপির প্রভাব রুখতেই তারা বিজয়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকার গঠনে সমর্থন দিলেও কোনও বিশেষ পদের দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন ভিসিকে প্রধান থল তিরুমাভালাভান। তিনি জানান, বাম দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই নীতিগতভাবে বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প