
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। তার সঙ্গে আজ রোববার শপথ নিয়েছেন তার দল টিভিকের ৯ নেতাও। শপথ নেওয়ার পরই বিজয় বলেছেন, “আমি জনগণের পকেট থেকে একটা পয়সাও স্পর্শ করব না।”
বিজয় বলেন, “দারিদ্র্য এবং ক্ষুধা কী, তা আমি জানি... আমি কোনো রাজপরিবারে জন্মাইনি। আমি আপনাদেরই একজন। আমি একজন সহকারী পরিচালকের ঘরে জন্মেছি বলে চলচ্চিত্রে সাফল্য পেয়েছি।”
জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় বলেন, “আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা নিয়ে এসেছি। আমি আপনাদের ‘থাম্বি’ (ছোট ভাই)।”
বিজয় বলেন, “আমি কোনো দেবদূত নই, একজন সাধারণ মানুষ। যা পূরণ করতে পারব না, এমন কোনো প্রতিশ্রুতি আমি দেব না। তবে এখন আমার এই আত্মবিশ্বাস আছে যে, আপনারা সঙ্গে থাকলে আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি।”
জনগণের কাছে সময় চেয়ে এই নেতা বলেন, “আমি আপনাদের সবার কাছে কিছুটা সময় চাইছি। আমি ধীরে ধীরে আমার দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব এবং সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা করব।”
নিজের কাজের ব্যাপারে সবাইকে জানানো হবে উল্লেখ করে থালাপতি বলেন, “সবকিছু পর্যালোচনা করার পর, আমি জনগণের সামনে একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করতে চাই। আমি চাই আমার সরকার হোক একটি স্বচ্ছ সরকার। এটাই আমার প্রথম কাজ হবে।”
বিজয় বলেন, “তামিলনাড়ুর স্বার্থে যদি আমাকে কারো সাথে দেখা করতে হয়, তবে তা গোপনে বা বন্ধ দরজার আড়ালে করব না। আমি যা কিছু করব, প্রকাশ্যে এবং স্বচ্ছতার সাথে করব।”
মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দেন বিজয়। তিনি বলেন, “আজ থেকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করব। আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা আমাদের পরম কর্তব্য। একইভাবে, আমি আইনশৃঙ্খলা রক্ষা করব এবং প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করব। কেউ যদি আমাকে অপমানও করে, সে বন্ধু হোক বা শত্রু—এই রাজ্যের আট কোটি মানুষই আমার আপনজন। আমি নারীদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করব।”
বিজয় থালাপতি বলেন, “আমি নিজে কোনো ভুল কাজ করব না এবং আমার সাথে থাকা কাউকে ভুল করতে দেব না। কারো মনে যদি কোনো অসৎ চিন্তা থাকে, তবে তা এখনই মুছে ফেলুন।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।