Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ব্যায়াম কি আসলেই বিষণ্নতা ও উদ্বেগ কমাতে পারে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৭: ২২
ব্যায়াম কি আসলেই বিষণ্নতা ও উদ্বেগ কমাতে পারে?

যারা বিষণ্নতায় ভুগছেন, তাদের কাছে ব্যায়াম করার পরামর্শের চেয়ে বিরক্তিকর আর খুব কম জিনিসই আছে। তবে অপ্রিয় উপদেশ মানেই যে তা ভুল–এমন নয়। একের পর এক গবেষণায় দেখা গেছে, শারীরিক ব্যায়াম মেজাজ ফুরফুরে রাখে এবং উদ্বেগ কমায়।

Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে প্রকাশিত দুটি বড় পরিসরের বিশ্লেষণ আরও এক ধাপ এগিয়ে ইঙ্গিত দিচ্ছে যে, এটি থেরাপি বা অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধের মতোই কার্যকর।

প্রথমটি গত জানুয়ারিতে ব্রিটেন ও আয়ারল্যান্ডের একদল গবেষক কোকরেন রিভিউ হিসেবে প্রকাশ করেন, যা স্বাস্থ্যসেবা গবেষণার ক্ষেত্রে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মেটা-অ্যানালাইসিস। এতে বিষণ্নতার ওপর ব্যায়ামের প্রভাব পরিমাপের জন্য পরিচালিত ৬৯টি দৈবচয়নভিত্তিক কন্ট্রোলড ট্রায়াল (আরসিটি)-এর ফলাফল একত্রিত করা হয়েছে।

দ্বিতীয় গবেষণাটি ফেব্রুয়ারিতে ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন-এ প্রকাশিত হয়, যা ছিল একটি তথাকথিত ‘মেটা-মেটা-অ্যানালাইসিস’। এতে হাজারেরও বেশি ট্রায়াল এবং প্রায় ৮০ হাজার অংশগ্রহণকারীর তথ্য ব্যবহার করা হয়েছে। উভয় গবেষণারই ফলাফল একই। আর তা হলো, ব্যায়াম বিষণ্নতা ও উদ্বেগের উপসর্গগুলো উল্লেখযোগ্য হারে কমিয়ে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। মেটা-অ্যানালাইসিসের মান নির্ভর করে তাতে অন্তর্ভুক্ত করা গবেষণাগুলোর ওপর। আর এতে ব্যায়াম সংক্রান্ত ট্রায়ালগুলোতে তথ্যের বিচ্যুতি ঘটার প্রবণতা থাকে। প্রথমত, এখানে অংশগ্রহণকারীদের ‘ব্লাইন্ডেড’ (গবেষণার বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞাত রাখা) করা সম্ভব নয়। অর্থাৎ তারা জানেন যে, তারা ব্যায়াম করছেন কি না। ফলে তাদের মেজাজ সম্পর্কে নিজেদের দেওয়া তথ্যে ব্যক্তিগত প্রত্যাশা বা ভালো লাগার প্রভাব থেকে যেতে পারে। এই সব কারণে, কোকরেন রিভিউ তাদের অন্তর্ভুক্ত করা প্রতিটি গবেষণাকেই পক্ষপাতিত্বের উচ্চ ঝুঁকি হিসেবে বিচার করেছে।

তা ছাড়া, মেটা-মেটা-অ্যানালাইসিসটিতে এমন কোনো গবেষণা অন্তর্ভুক্ত করা হয়নি, যেখানে অন্যান্য চিকিৎসার সরাসরি বিপরীতে ব্যায়ামকে পরীক্ষা করা হয়েছে। বরং, ব্যায়াম সংক্রান্ত ট্রায়াল থেকে প্রাপ্ত ফলাফলগুলোকে অ্যান্টি-ডিপ্রেস্যান্ট বা থেরাপির পৃথক ট্রায়াল থেকে প্রাপ্ত ফলাফলের সাথে তুলনা করা হয়েছে।

বিষণ্নতা চিকিৎসায় নতুন আশাDepression

কিন্তু ব্যায়াম সংক্রান্ত গবেষণার বিপরীতে, অ্যান্টি-ডিপ্রেস্যান্টের আরসিটিগুলো সাধারণত যথাযথভাবে ‘ব্লাইন্ডেড’ (অংশগ্রহণকারীরা ওষুধ না কি প্লাসিবো–খাচ্ছেন তা জানেন না) থাকে। এগুলোতে শক্তিশালী ‘প্লাসিবো ইফেক্ট’ কাজ করে, যার ফলে একই রকম চমকপ্রদ ফলাফল পাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক জোনাথন রোয়াইজার দ্য ইকোনমিস্টকে বলেন, “আমি মনে করি না এটি একটি ন্যায্য তুলনা।”

বিষণ্নতার ক্ষেত্রে একা ঘাম ঝরানোর চেয়ে দলগত বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করা বেশি কার্যকর। ছবি: ফ্রিপিক
বিষণ্নতার ক্ষেত্রে একা ঘাম ঝরানোর চেয়ে দলগত বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করা বেশি কার্যকর। ছবি: ফ্রিপিক

তা সত্ত্বেও, বেশিরভাগ গবেষক আত্মবিশ্বাসী যে, ব্যায়াম মেজাজ ভালো করতে সাহায্য করে। দৌঁড়ানো, হাঁটা বা সাইকেল চালানোর মতো অ্যারোবিক ওয়ার্কআউটগুলো সবক্ষেত্রেই বিশেষভাবে উপকারী বলে মনে হয়। বিষণ্নতার ক্ষেত্রে একা ঘাম ঝরানোর চেয়ে দলগত বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করা বেশি কার্যকর এবং এর সুফল পেতে কয়েক মাস সময় লাগে। অন্যদিকে উদ্বেগের জন্য লো-ইন্টেনসিটি অ্যাক্টিভিটি যেমন- হাঁটা, বাইসাইকেল চালানো, স্ট্রেচিং, ইয়োগা (যোগব্যায়াম), তাই-চি, ধীর লয়ে নাচা, এমনকি ঘরের কাজ সেরা ফলাফল দেয় বলে মনে করা হয়।

ব্যায়াম কেন কাজ করে তা এখনও খুব একটা স্পষ্ট নয়। প্রচলিত ধারণা হলো, ব্যায়াম ‘এনডোরফিন’ (ফিল-গুড হরমোন) নিঃসরণের মাধ্যমে মনকে প্রফুল্ল বা ‘হাই’ করে। তবে এর বৈজ্ঞানিক ভিত্তি খুব সামান্য।

২০২১ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, দৌঁড়বিদদের ওপিওড রিসেপ্টরগুলো ব্লক করে দেওয়ার পরেও ব্যায়াম পরবর্তীতে তাদের আনন্দানুভূতি বা উদ্বেগ কমে যাওয়ার হার মোটেও কমেনি। গবেষকরা এখন মনে করেন, এর বদলে ‘এন্ডোক্যানাবিনোয়েডস’ (শরীর ও মস্তিষ্কে উৎপন্ন রাসায়নিক যা গাঁজার সক্রিয় অণুর মতো একই রিসেপ্টরকে উদ্দীপিত করে) এই স্বল্পমেয়াদী মানসিক প্রশান্তির জন্য দায়ী হতে পারে।

অন্যান্য জৈবিক প্রক্রিয়াও এক্ষেত্রে সক্রিয় হয়ে ওঠে। ব্যায়াম শরীরের প্রদাহ কমাতে এবং মস্তিষ্কের নমনীয়তা বা ‘ব্রেইন প্লাস্টিসিটি’র উন্নতি ঘটাতে সাহায্য করে বলে মনে করা হয়। সেই সাথে এটি মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণও বাড়িয়ে দেয়। ডোপামিন মূলত কোনো কাজের শ্রমের বিপরীতে তার প্রাপ্তি বা পুরস্কারের বিষয়টি মূল্যায়ন করার প্রক্রিয়ায় যুক্ত থাকে। তাই এর নিঃসরণ বাড়লে বিষণ্নতার কারণে সৃষ্ট যে উদ্যমহীনতা বা অনুপ্রেরণার অভাব, তা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

এর বাইরেও ব্যায়ামের কিছু মনস্তাত্ত্বিক উপকারিতা রয়েছে। এটি মানুষের মধ্যে এক ধরণের অর্জনের অনুভূতি, নিজের ওপর নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত কোনো বিষয়ে দক্ষতা অর্জনের সক্ষমতা তৈরি করে। আর মেজাজ ফুরফুরে রাখতে এই প্রতিটি বিষয়ই বেশ পরিচিত। সুতরাং, ঘাম ঝরানোর মতো যথেষ্ট কারণ কিন্তু আপনার হাতে রয়েছে।

বিষয়: মানসিক সমস্যাসাইকেলমানসিক স্বাস্থ্যবিষণ্নতাজীবনধারাইয়োগালাইফস্টাইলব্যায়াম
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা