Advertisement

কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতির ইফতার

শরিফ উদ্দিন, কাতার

কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতির ইফতার

কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দোহার একটি হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

Advertisement

আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জসিম উদ্দিন ওয়াহিদি। পরিচালনা করেন সাধারণ সম্পাদক এরশাদুল আলম।

Advertisement
Greater Fatikchhari Association, Qatar 2

বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ইসমাইল মনসুর, সিনিয়র সহসভাপতি লায়ন এম মঈন উদ্দীন, উপদেষ্টা জমির উদ্দীন ও বখতিয়ার উদ্দিন চৌধুরী।

আয়োজন কমিটির আহ্বায়ক জি আর চৌধুরী এনাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রানা, আলাউদ্দিনসহ অনেক প্রবাসী এতে উপস্থিত ছিলেন।