Advertisement

কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার ইফতার মাহফিল

প্রতিনিধি, কুয়ালালামপুর

কুয়ালালামপুরে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার ইফতার মাহফিল

মালয়েশিয়ায় প্রবাসী চট্টগ্রামবাসীদের নিয়ে ইফতার মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া।

Advertisement

গত রোববার (১ মার্চ) কুয়ালালামপুরের হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।

Advertisement
Iftar in Kuala Lumpur 2

ইফতারের আগে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সভাপতি ইসকান্দর মনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা লেখক-সাংবাদিক রফিক আহমদ খান, সমিতির সিনিয়র সহসভাপতি ফজলে নুর বাপ্পি, সহসভাপতি হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দীন সিআইপি ও ক্রীড়া সম্পাদক মো. সাইফুদ্দিন।

Iftar in Kuala Lumpur 3

অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম, সহসভাপতি আব্বাস হোসেন, জসীম উদ্দীন, হারুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শওকত হোসেন, এহসানুল হক, ব্যবসায়ী নাছির উদ্দিন খান, তারেক সালাম, নঈম উদ্দিন সুমন, ব্যবসায়ী মোহাম্মদ মনির উদ্দীন, আজিজুল হক, ব্যবসায়ী মোহাম্মদ রাহিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস,মোহাম্মদ মহিউদ্দিন, জহির উদ্দিন বাবর, জাকারিয়া ফারুকী, মোহাম্মদ ইব্রাহিম টিপু, জাকারিয়া রুবেল, আলী হায়দার মানিক, শহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ সামাদ, ফোরকান শাহ, আবদুর শুক্কুর, মোস্তাকিম জনি প্রমুখ।

Iftar in Kuala Lumpur 4

ইফতার পূর্ব সভায় সভাপতি ইসকান্দর মনি চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উদ্যোগে গত বছরে সম্পন্ন করা প্রবাসীদের কল্যাণে ও মানবসেবামূলক কার্যক্রমগুলো তুলে ধরেন।

মাহফিলে মালয়েশিয়ায় প্রবাসী ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী।