
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপির মালয়েশিয়া শাখা ও এর অঙ্গসংগঠন।
গতকাল শনিবার (৩০ মে) কুয়ালালামপুরের একটি হোটেলের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।
সভাপতিত্ব করেন সংগঠনের মালয়েশিয়া শাখার সহসভাপতি আব্দুল জলিল লিটন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন শাখার সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন। কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইসফাক হোসেন।
আক্তারুজ্জামান বাচ্চু এমপি তার বক্তব্যে প্রবাসীদের প্রশংসা করে বলেন, “প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রবাসীরাই প্রকৃত দেশপ্রেমী।” অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও বিএনপির সরকারের প্রতি ভালোবাসা দেখে আনন্দিত হয়েছেন বলেও জানান তিনি।
আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, শহীদ জিয়াই স্বাধীন বাংলাদেশ থেকে দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অগাধ আস্থা রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরামহীন পরিশ্রম করে ইতিমধ্যেই দেশের সকল স্তরের জনগনের আস্থা অর্জন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ মোশাররফ হোসেন তার বক্তব্যে, শহীদ জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্লান’ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংগঠনের মালয়েশিয়া শাখার সহসাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, সহসভাপতি শাখাওয়াত হোসেন, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সাফিউর রহমান, জাসাস মালয়েশিয়া শাখার আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম, যুবদল নেতা মাসুদুল আলম কাজল, ছাত্রদল নেতা আদিব আনজুম প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি বুকিট বিন্তাং শাখার সভাপতি আনোয়ার হোসেন সেলিম, পুডু শাখার সভাপতি মো. মানিক, কোতারায়া শাখার সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া শাখার ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, চৌকিট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, বুকিট বিন্তাং শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, যুবদলের মালয়েশিয়া শাখার সহসভাপতি শেখ সেলিম ও মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের মালয়েশিয়া শাখার যুগ্ন আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জাসাসের মালয়েশিয়া শাখার নেতা ইমতিয়াজ, মালয়েশিয়া শাখার যুব নেতা বাবু সরকার ও মাঝি মিরাজ প্রমুখ নেতাকর্মীরা।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।