
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনায় বাংলাদেশের টেলিভিশন চ্যানেল এনটিভির দর্শক ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে এনটিভি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ মার্চ) কুয়ালালামপুরের চৌকিতে এসটো হোটেলে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেন।
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে ইফতার মাহফিলে বয়ান করেন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারী।

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।
মাহফিলে সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪–এর আসরে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আবু রায়হান কোরআন তিলওয়াত করেন।
বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাহ উদ্দিন।
এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের সরব উপস্থিতি দেখা যায় অনুষ্ঠানস্থলে। অনুষ্ঠান হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রবাসীদের উপস্থিতিতে।

মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম।
ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউপিএমকে (বিএসএইউপিএম) ধন্যবাদ জানায় অনুষ্ঠানের আয়োজক কমিটি। সেই সাথে সকল স্পনসরকে বিশেষ করে সোনালী জুয়েলার্সের পরিচালক আবু বাকার ছিদ্দিক নাসিমের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।