Advertisement

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার

বকুল খান, মাদ্রিদ, স্পেন

মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার

স্পেনের রাজধানী মাদ্রিদে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গত মঙ্গলবার (৩ মার্চ) মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে সুনামগঞ্জবাসীসহ প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দবির তালুকদার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বদরুল কামালি।

Advertisement

বক্তব্য দেন প্রতিষ্ঠামন্ডলি সদস্য আব্দুল আজিজ, তুহিন আহমেদ, কাওসার আহমেদ, সুহেল মিয়া, হারুন মিয়া, সিনিয়র সহসভাপতি সাইদুল হক টিপু, সহসভাপতি আলি নুর, আব্দুস সাত্তার, আব্দুল গফুর, সিনিয়র সদস্য হেলাল আহমেদ, শেবুল মিয়া, যুগ্ম সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ ও রায়হান মিয়া, প্রচার সম্পাদক সালেহ আহমেদ টিপু, স্‌হ প্রচার সম্পাদক তুফায়েল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান।

ইফতার মাহফিলে আব্দুল কাইয়ুম সেলিম, সোহেল আহমেদ শামসু, তামিন চৌধুরী, এমদাদুল হক, আবুল কালাম শিবলু, ইউসুফ আলী, কাউসার হোসেন টিপু, নজরুল ইসলাম ও বেলাল আহমেদ প্রমূখসহ গ্রেটার সিলেটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।