Advertisement

বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের ইফতার

ফরিদ আহমেদ, বার্সেলোনা, স্পেন

বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের ইফতার

স্পেনের বার্সেলোনায় বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের আয়োজনে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১৭ মার্চ) বার্সেলোনার নুমান বিন ছাবিত জামে মসজিদে এই তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল পরিচালনায় ছিলেন ইমরান হোসেন। ইফতার পূর্ববর্তী ইসলামের সিফাত হাকিকত এবং রোজার গুরুত্ব নিয়ে বয়ান ও মোনাজাত পরিচালনা করেন  হাফেজ মোক্তার হোসেন।

Advertisement
sp_1742579883

বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন বার্সেলোনার তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ড. নজরুল ইসলাম চৌধুরী, গিয়াস উদ্দিন, এ কে আজাদ দুলাল, সাব্বির আহমেদ দুলাল, হারুনুর রশীদ, নাজমুল আলম মাষ্টার, লোকমান হোসেন,জাহাঙ্গীর আলম, রাজিব হোসেন, নোয়াখালী এসোসিয়েশন ও মসজিদ কমিটির সদস‍্য প্রমুখ।