Advertisement

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক

মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন

‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদ্‌যাপন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

Advertisement

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানী মালের বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এদে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। সঞ্চালনায করেন মো. ইবাদ উল্লাহ।

আলোচনা সভায় প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

Advertisement

ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তব্যে দেশের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির লক্ষ্যে সবাইকেই বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।