
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষকদের সম্মানে কুয়ালালামপুরের সউকিটে অসটো হোটেলের হলরুম গত মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি হাজী আব্দুল মবিন ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি মালায়ার প্রফেসর দাতো আলিস আব্দুল্ল, জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. তরিকুল ইসলাম বলেন, "আমি বসে বসে ভাবছিলাম রোজার সাথে খেলাধুলার সম্পর্ক কী? পরে ভাবলাম, রোজা যেমন মানুষের শরীরের জন্য মঙ্গলজনক, খেলাধুলাও শরীর-স্বাস্থ্য ও মন ভালো রাখে।" তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি ফুটবল ক্লাব গঠন করায় সংগঠক ও খেলোয়াড়দের প্রশংসা করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ, চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক সাদেক উল্লাহ, ব্যবসায়ী রাসেল রানা, বাংলাদেশি প্রবাসী উন্নয়ন সংস্থা মালয়েশিয়ার চেয়ারম্যান সোহেল রানা, বিডিএফসির সিনিয়র সহসভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আজগর আলী মিলন, মো. সোহাগ আহমেদ, মো. মিজানুর রহমান, বিডিএফসির প্রতিষ্ঠাতা মো. ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক শাহজাহান আলম, সাংগঠনিক সম্পাদক অপু রায়হান, টিম ম্যানেজার জাহিদ খান ও বাপ্পী কুমার দাস।


আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার এমফিল গবেষক ও ইসলামিক বক্তা মাওলানা আবদুল মোস্তফা রহিম আজহারী। মোনাজাতে তিনি প্রবাসী বাংলাদেশি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।