Advertisement

কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার

শরিফ উদ্দিন, কাতার

কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার

কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৯ মার্চ) কেয়াম হোটেলে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম হেলাল। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহ।

Advertisement

বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি মোসলেম উদ্দিন, সহসভপতি নূর মোহামম্মদ নূর, উপদেষ্টা নুরুল আবসার বাবুল, সাইফুর রহমান সবুজ, শরিফুল হক পাপ্পু ও আকবর হোসেন বাচ্চু প্রমুখ।

আয়োজনে অনেক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা।