
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আনন্দধারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন। যার জন্য এই সংগঠনের প্রতিটা সদস্যের প্রতিমাসে অন্তত একবার হলেও হয় মন উচাটন!
সেই সংগঠনের একজন ‘ক্রনিক অনুপস্থিত অভিযুক্ত’ আমি! বাকিরা সবাই খুব ভালো। প্রতিমাসে একবার সবাই সবার ঘরে সময় দেন। গান করেন। আয়োজন করেন মনায়োজন সন্ধ্যা!

সেই সন্ধ্যার জোনাক সুধা নিয়ে রচিত হয় বিশেষ বিশেষ দিনগুলোতে বড় পরিসরে, পুরো শহর ধরে আয়োজনের প্রকল্প।
তেমনই একটা আনন্দ প্রকল্প-আনন্দধারা আয়োজিত ঈদ আনন্দমেলা! সংযুক্ত ছবিগুলো বলছে তেমনই গল্প।

আনন্দধারার এই অনুষ্ঠানটিতে উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি। যদিও তাতে ছিলাম ‘দুধভাত’! অন্য সব সদস্য বিশেষ গুণে গুনি! তাঁরা প্রায় সবাই গান করেন। কিন্তু একটা ঘটনা ঘটে যায় সেখানে-যিনিই গাইতে ওঠেন মনে হতে থাকে কেবল তিনিই গাক! বুঝতে পারছেন পাঠক; প্রতিমাসে সমবেত হয়ে অনুশীলনের কেমন গুরুত্ব! সবাই এত সুন্দর পরিশীলিত স্বরের যে-স্টেজ থেকে নামতে না দেওয়ার বিভ্রান্তি তো আমাদের হতেই পারে!

সবশেষে যোগদান করেছেন চ্যানেল আই সেরা কন্ঠের ফাইনালিস্ট গায়ক-সামির মাহমুদ! মানে কী আর বলব- সূর্য তখন অস্ত যাচ্ছে তবু আমরা সূর্য উঠছে এমন মোহে বুঁদ! তাঁর অভিজাত সুর-স্বরে গোধূলি নামল রাতে!

আমরা বাড়ি ফিরলাম-ফিরতে ফিরতে ভাবলাম আমাদের আনন্দধারা তো পুরাই ‘হিট’! মা–মানে এই হিট সেই হিট না; এই হিট গরমের!! আনন্দধারা আনন্দ দিতে আন্তরিক ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের ভেন্যু দেখবার আগে দেখতে হবে সূর্যস্নাত শহরের অতি গরমের দিকে!

আশা করি- এক ‘হিটের’ দুই সমার্থকই তখন মহাসমারহে ব্যবহার করতে পারব! আনন্দধারা অরল্যান্ডো শহরে নন্দিত হোক সূর্যের আলোর মতো করে…।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।