
জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতে চরণদ্বীপ পাঠান পাড়া প্রবাসী কল্যাণ সমিতির নবগঠিত পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (২০২৪) রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, আমিরাতপ্রবাসী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ পাঠান পাড়া বাসীদের সংগঠন ‘চরণদ্বীপ পাঠান পাড়া প্রবাসী কল্যাণ সমিতি’। সম্প্রতি এ সংগঠন কার্যক্রম শুরু করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ওসমান খান (সিআইপি)।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ জালাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী খান, নুরুল আবছার মুরাদ, খোরশেদ আলম খান, আবুল হাসেম খান, বেলাল উদ্দিন খান, আবু তাহের খান, শাহাবউদ্দিন খান মিনহাজ, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আলাউদ্দিন খান। কোরআন তিলওয়াত করেন মাওলানা মোহাম্মদ আবু তাহের, নাতে রাসূল (সঃ) পরিবেশন করেন মাওলানা ফোরকান আল কাদেরী এবং শপথ বাক্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস তাহেরী।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান খান সিআইপি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি তা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকার অনুরোধ জানান।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।