
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
বিদেশে উচ্চশিক্ষায় গন্তব্য যাদের ইউরোপ, তারা ফ্রান্সের কথা মাথায় খুব একটা রাখতে চান না। কিন্তু এই ফ্রান্সেই মিলছে বিনামূল্যে পড়ার সুযোগ। আর সঙ্গে রয়েছে বাড়তি কিছু সুবিধা। উচ্চশিক্ষায় ফ্রান্স তাই এখন পছন্দের তালিকায় রাখার মতো।
প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিয়ে থাকে ফ্রান্স সরকার ও দেশটির বেশকিছু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আইফেল স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের সুবিধা প্রদান করা হয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
‘আইফেল এক্সিলেন্স স্কলারশিপ’ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এ স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনে ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।
২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত।
আগে জেনে নিন সুবিধাগুলো
মাসিক ভাতা বাবদ ১ হাজার ১৮১ ইউরো (প্রায় ১ লাখ ৪৯ হাজার টাকা) দেবে। আবাসন ভাতা প্রদান করবে। যাওয়া-আসার বিমান খরচ দেবে। স্বাস্থ্য বীমা ও অন্যান্য ভাতা দেওয়া হবে। স্নাতেকোত্তরের জন্য ১ থেকে ৩ বছর পর্যন্ত এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
উন্নয়নশীল দেশের নাগরিকদের স্নাতকোত্তরে আবেদনে বয়স ২৫–এর ওপরে হতে হবে। আগে কেউ স্কলারশিপ পেয়ে থাকলে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না। ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে।
কখন কীভাবে আবেদন করবেন
ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ধাপে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীকে ফ্রান্সের কিছু বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের জন্য ফর্ম পূরণ করার সময়ই উল্লেখ করবেন যে, আইফেল স্কলারশিপের জন্য তিনি আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীকে জানিয়ে দেবে যে, তিনি স্কলারশিপ পেয়েছে কি না।
প্রসঙ্গত, এ স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হায়ার এডুকেশন ইনস্টিটিটিউশন্সের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি বছর শেষ দিকে পরের বছরের জন্য আবেদন আহ্বান করা হয়। বছরের মাঝামাঝিও করা হয়ে থাকে।
২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।