Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিদেশে উচ্চশিক্ষা

সুইজারল্যান্ডে ইটিএইচ স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২১: ০৪
সুইজারল্যান্ডে ইটিএইচ স্কলারশিপ, আবেদন শুরু

প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেরই বেশ পছন্দের দেশ সুইজারল্যান্ড। প্রতি বছরই বিদেশিদের একটি বড় অংশ যান সুইজারল্যান্ডে অধ্যয়ন করতে। এর মধ্যে স্কলারশিপ নিয়েও যান অনেকে। বাংলাদেশ থেকেও এই সুবিধা রয়েছে। বিনা খরচে আপনিও উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি পাবেন বিভিন্ন সুবিধা।

Advertisement

প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দেয় সুইজারল্যান্ড ও দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ইটিএইচ জুরিখ এক্সিলেন্স স্কলারশিপ তেমনই একটি বৃত্তি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

চলতি বছরের ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা দেশটির ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তরে ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

Advertisement
Advertisement
Advertisement

ইটিএইচ জুরিখ এক্সিলেন্স বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে। জীবনযাপন ও অধ্যয়নের খরচ বাবদ প্রতি সেমিস্টারে ১২ হাজার (১৬ লাখ ৫৭ হাজার ৯৯১ টাকা) সুইস ফ্রাঁঙ্ক দেওয়া হবে। সেখানে তিন বা চার সেমিস্টারে রেগুলার মাস্টার্স হয়ে থাকে।

দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টাhome advisor

আবেদনে লাগবে যে যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক ফলাফলের অধিকারী হতে হবে। আবেদনকারীকে মাস্টার্সের থিসিসের বিষয়ের ওপর প্রপোজাল জমা দিতে হবে। যদি কোনো শিক্ষার্থী আগে এই অ্যাওয়ার্ড নিয়ে থাকেন কিংবা মাস্টার্স ডিগ্রিধারী হন তাহলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। ইংরেজি কিংবা জার্মান ভাষা জানতে হবে।

সাধারণত ফান্ডের ওপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রার্থীর সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এ বৃত্তির জন্য নির্বাচিত করা হবে।

কখন কীভাবে আবেদন করবেন

সাধারণত বছরের শেষদিকে এই আবেদন আহ্বান করা হয়। এরপর পরের বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়। আবেদন করা যায় অনলাইনে।

২০২৫ সালের জন্য চলতি বছরের ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

বিষয়: বৃত্তিসুইজারল্যান্ডে উচ্চশিক্ষাসুইজারল্যান্ডস্কলারশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।