
তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্য। চেভেনিং স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনা খরচে দেশটিতে স্নাতকোত্তর ডিগ্রি করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্য সরকারের এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে। এ বছর আবেদনের শেষ সময় আগামী ৭ নভেম্বর। এ শিক্ষাবর্ষে বিশ্বের ১ হাজার ৫০০ শিক্ষার্থী এবার এ বৃত্তি পাবেন।
আগে জেনে নিন সুবিধাগুলো
এই বৃত্তির আওতায় যুক্তরাজ্যের ১৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে পছন্দের বিষয়ে এক বছরের স্নাতকোত্তর করতে পারবেন। তবে দুয়েক জায়গায় দুই বছর লাগতে পারে। চেভেনিং বৃত্তি ফুল ফান্ডেড। এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের টিউশন ফি দেওয়া হবে। থাকছে মাসিক বৃত্তির ব্যবস্থাও। এ ছাড়া আসা-যাওয়ার ভ্রমণ ব্যয় বহন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভিসা আবেদনেও কোনো ধরনের ফি দিতে হবে না।
আবেদনে লাগবে যে যোগ্যতা
চেভেনিং মূলত পেশাজীবীদের বৃত্তি। এ বৃত্তির জন্য দুই বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয় (কমপক্ষে ২ হাজার ৮০০ ঘণ্টা)। ছাত্রজীবনে করা কোনো ইন্টার্নশিপ কিংবা পার্টটাইমের অভিজ্ঞতাও দেখাতে পারেন। উন্নয়ন সংস্থা, ইয়ুথ ফোরাম, স্বাস্থ্য, আইন পেশায় থাকা লোকজন এবং সরকারি চাকরি—এগুলো থেকে বেশি বৃত্তি পান। শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও নেতৃত্বদানের অভিজ্ঞতাকে বেশ গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না।
আইইএলটিসে ৭-৮ মোটামুটি সেফ স্কোর। তবে সেটা বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন চায়। স্নাতকে ভালো ফলাফল থাকতে হয়। সেই ফলাফলটা কেমন হবে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে নিতে পারবেন। দুটো রেফারেন্স লাগে। একটা অ্যাকাডেমিক, আরেকটা কাজের জায়গা থেকে। এডুকেশনাল সার্টিফিকেট আর রেফারেন্স শর্টলিস্টেড হলে তারপর আপলোড করতে হয়। স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) বৃত্তি অনেকটা নির্ধারণ করে দেয়।
কখন কীভাবে আবেদন করবেন
পছন্দের ৩টি বিশ্ববিদ্যালয় বাছাই করতে হয়। তারপর সেগুলোতে আবেদন করতে হয়। কিছু বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ফি লাগে। অনলাইনে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচনের পর ঢাকার ব্রিটিশ হাইকমিশনে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হবে।
এ বছর এরই মধ্যে আবেদন শুর হয়ে গেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ
চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়
বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।