Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিদেশে উচ্চশিক্ষা

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫৫
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সালেম আবদুহু।

Advertisement

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি তার ডিগ্রি গ্রহণ করেন দেশটির পাহাং রাজ্যের রানী টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়ার হাত থেকে।

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

Advertisement
Advertisement
Advertisement
Bangladeshi student, Malaysia 2

আবদুহু তার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন রাজউক উত্তরা মডেল কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে।
দীর্ঘ ১৬ বছরের অধ্যয়ন ও গবেষণা যাত্রা শেষে আইআইইউএম থেকে তার পিএইচডি সম্পন্ন করেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, যাত্রাটি চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অগণিত দোয়া ও ধৈর্যের মাধ্যমে আজ তা সফল হয়েছে।”

সালেম আবদুহু পেশাগতভাবে একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও মিডিয়া কনসালট্যান্ট। তিনি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Bangladeshi student, Malaysia 3

ডিজিটাল মার্কেটিং, মুসলিম এনজিও সেক্টর এবং আধুনিক ডোনেশন ইকোসিস্টেম নিয়ে তার অভিজ্ঞতা ও গবেষণা তাকে এই ক্ষেত্রে এক বিশেষ অবস্থানে পৌঁছে দিয়েছে।

বর্তমানে তিনি ড. বিলাল ফিলিপসের ইসলামিক অনলাইন ইউনিভাসিটির মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমাবর্তন শেষে সালেম আবদুহু বলেন, “আল্লাহর অনুগ্রহে রানী টুংকু আজিজাহ আমিনাহর হাত থেকে ডিগ্রি গ্রহণ করতে পেরেছি। আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি।”

Bangladeshi student, Malaysia 4

আইআইইউএমে অতিবাহিত সময় সম্পর্কে আবদুহু বলেন, প্রতিষ্ঠানটি তাকে একটি চমৎকার শিক্ষণ পরিবেশ, সঠিক পরামর্শ এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ দিয়েছে, যার জন্য তিনি চিরকৃতজ্ঞ। তিনি আরও প্রত্যাশা করেন যে তার অর্জিত এই জ্ঞান যেন সমাজের কল্যাণে নিয়োজিত হয় এবং ভবিষ্যতে জাতি গঠনে অর্থপূর্ণ অবদান রাখতে সহায়ক হয়।

ড. সালেম আবদুহু চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম এবং উম্মে সালমা দম্পতির একমাত্র পুত্র।

বিষয়: চট্টগ্রামপিএইচডিডিগ্রিশিক্ষার্থীবাংলাদেশি শিক্ষার্থীমালয়েশিয়া
Advertisement
সর্বশেষ
  • ১

    শান্তি প্রতিষ্ঠায় তেহরানে মক্কা চুক্তিভুক্ত দেশের প্রতিনিধিরা, তাদের মধ্যে কী আলোচনা হলো

  • ২

    সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?

  • ৩

    রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

  • ৪

    ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

  • ৫

    আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের

সম্পর্কিত
  • তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

    চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

  • আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

    বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

  • বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

    প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

  • গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

    জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।