Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

গণভোটের ব্যালটে ক্রমিক বিতর্ক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮: ৪৬
গণভোটের ব্যালটে ক্রমিক বিতর্ক

প্রবাসীদের জন্য পাঠানো গণভোটের পোস্টাল ব্যালটে কোনো মুদ্রণ বা ক্রমিক নম্বর না থাকাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রায় সাড়ে সাত লাখ প্রবাসী ভোটারের কাছে পাঠানো গোলাপি রঙের গণভোট ব্যালটে ক্রমিক নম্বর না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল।

Advertisement
Advertisement
Advertisement

নির্বাচন প্রক্রিয়ার সংবেদনশীল এই পর্যায়ে ব্যালটের ক্রমিক নম্বর না থাকা অতিরিক্ত ব্যালট ছাপা, গোপনে ব্যালট বাক্স ভরার মতো আশঙ্কাকে উসকে দিচ্ছে বলে মত প্রকাশ করেছেন সমালোচকরা।

প্রশ্ন উঠছে, গণভোটের ব্যালটে ক্রমিক নম্বর না থাকলে কীভাবে এর স্বচ্ছতা নিশ্চিত হবে। সংসদ নির্বাচনের ব্যালটে যেখানে নির্দিষ্ট নিয়মে মুদ্রণ বা সিরিয়াল নম্বর থাকে, সেখানে গণভোটের ব্যালটে তা না থাকার কারণ কী—তা নিয়েও আলোচনা জোরালো হচ্ছে। সমালোচকদের আশঙ্কা, ব্যালটে ক্রমিক নম্বর না থাকলে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে ফলাফল প্রভাবিত করার সুযোগ থেকে যায়, যা গণভোটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এই বিতর্কের একটি চিত্র পাওয়া যায় প্রবাসী লেখক মঞ্জুরে খোদা টরিকের একটি ফেসবুক পোস্টে। নিজের ডাকযোগে পাওয়া ব্যালটের ছবি প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “গণভোটের ব্যালটে সিরিয়াল নাম্বার নেই কেন?” পোস্টে তিনি লেখেন, এই ব্যালটে কোনো ধরনের সিরিয়াল নম্বর নেই এবং এটি তার ব্যক্তিগত ব্যালট পেপার। তার অভিযোগ, সরকার বা ‘হ্যাঁ’ ভোটের পক্ষের লোকজন চাইলে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্স ভরে ফেলতে পারে, তখন তা চ্যালেঞ্জ করার কোনো উপায় থাকবে না।

Advertisement
Advertisement
Advertisement
১২ তারিখের নির্বাচন ‘পথ দেখাবে’ আরও ৩ নির্বাচনকেEC-Reuters

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যালট পেপার, ভুয়া ব্যালট সিল পাওয়া যাওয়ার খবর এসেছে। সংসদ নির্বাচনের মূল ব্যালট পেপারে যেখানে সিরিয়াল নম্বর থাকে, সেখানে গণভোটের ব্যালটে কেন তা নেই—সে প্রশ্নের জবাব চান তিনি। পোস্টে গণভোটকে “অবৈধ” ও “দূরভিসন্ধিমূলক” উল্লেখ করে তা বাতিলের দাবিও তোলেন তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের ভেতর থেকেও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ চরচাকে বলেন, ‘‘গণভোটের ব্যালটে সিরিয়াল নম্বর না থাকার বিষয়ে বিস্তারিত আমার জানা নেই, এই কর্মক্ষেত্রটি আমার অধীনে নয়। ব্যালট ব্যাপারে আমার কোনো ধারণা নাই।’’

তবে এর আগে ২৯ নভেম্বর নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিংয়ে সংসদ নির্বাচন ও গণভোট—দুই ধরনের ব্যালটের নমুনা প্রদর্শন করা হয়। সেখানে দেখা যায়, সংসদ নির্বাচনের মতোই গণভোটের ব্যালট মুড়ি বাঁধাইকৃত। দুই ভোটের মুড়ি বইয়ের কাউন্টার পার্টে মুদ্রণ সংখ্যা রয়েছে। ভোট গ্রহণের সময় কাউন্টার পার্টে ভোটারের স্বাক্ষর নেওয়ার পর ভোট গ্রহণ কর্মকর্তা ব্যালট অংশটি ছিঁড়ে ভোটারকে দেন। তবে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট—দুটিতেই মূল ব্যালট অংশে কোনো মুদ্রণ বা সিরিয়াল নম্বর ছিল না বলে জানানো হয়। এই ব্যবস্থাপনাই প্রশ্নের কেন্দ্রে রয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, ব্যালট ব্যবস্থাপনায় ক্রমিক নম্বর শুধু শনাক্তকরণের জন্য নয়, বরং পুরো প্রক্রিয়ার হিসাব ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি ব্যালটের মুদ্রণ নম্বর প্রসঙ্গে বলেন, ‘‘সংসদ নির্বাচনের ব্যালটের মুড়ি বইয়ের কাউন্টার পার্টে নম্বর থাকে। অপর আরেকটি নম্বর থাকে বইয়ের ওপর। গণভোটের ব্যালটের বইয়েও হয়তো একই রকম হবে।’’

তার মতে, কত সংখ্যক ব্যালট ছাপা হয়েছে, সে তথ্য কমিশন আগেই জানায়। ব্যালট বইয়ের ওপরের একটি সিরিয়াল নম্বর থাকে, যার মাধ্যমে কোন জেলায় কোন ক্রমিকের ব্যালট গেছে—সে হিসাব রাখা হয়।

নির্বাচনী অংশীজনরা বলছেন, বই বা কাউন্টার পার্টে নম্বর থাকলেও ভোটারের হাতে যাওয়া ব্যালটে ক্রমিক নম্বর না থাকলে সন্দেহ থেকেই যায়। বিশেষ করে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে, যেখানে সরাসরি ভোটগ্রহণ কর্মকর্তার উপস্থিতি থাকে না, সেখানে ব্যালটের প্রতিটি ধাপ আরও বেশি স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

সব মিলিয়ে গণভোটের ব্যালটে ক্রমিক নম্বর না থাকা এখন শুধু একটি কারিগরি বিষয় নয়, বরং এটি গণভোটের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্নে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে কী ব্যাখ্যা দেয় এবং কীভাবে আস্থা ফেরাতে চায়—সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল ও ভোটাররা।

বিষয়: নির্বাচন কমিশনারনির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে