Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানি সাশ্রয়ে পুলিশের সুযোগ সীমিত, বলছেন এসপিরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১: ৫৫
জ্বালানি সাশ্রয়ে পুলিশের সুযোগ সীমিত, বলছেন এসপিরা

পুলিশ বাহিনীর যানবাহনে জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নির্দেশ দিলেও জেলা পুলিশ সুপাররা (এসপি) বলছেন, এতে টহল ও তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নাগরিক সেবায় মাঠ পর্যায় পুলিশের সদস্যদের কাজে ব্যাঘাত ঘটবে।

Advertisement
Advertisement
Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলার এসপি চরচাকে জানান, সম্প্রতি অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আইজিপি মো. আলী হোসেন ফকির ভার্চুয়ালি দেশের সব জেলার এসপিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পুলিশের যানবাহনের মাসিক জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ, আপ্যায়ন ও ভ্রমণ ব্যয় কমানোর কথাও বলা হয়।

বৈঠকে আইজিপিকে এসপিরা জানান, জ্বালানি ব্যবহার কমালে নিয়মিত টহল, মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। এ বিষয়ে আইজিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম চরচাকে বলেন, “বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট তেল সংকট মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কারণে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে দিকেও নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

রফিকুল ইসলাম বলেন, “টহল বা অন্যান্য কার্যক্রম কমানোর নির্দেশ দেওয়া হয়নি; কেবল অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে।”

গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ পরিচালন ব্যয় কমাতে এক পরিপত্র জারি করে। এতে সরকারি যানবাহনের জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানো, ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস, সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো এবং গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় সাময়িকভাবে বন্ধ রাখাসহ একাধিক ব্যয় সংকোচনমূলক নির্দেশনা দেওয়া হয়।

বিষয়: জ্বালানিজ্বালানি তেলসংকটপুলিশআইজিপি
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।