Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

ঈদের আগমুহূর্তে ভোগাচ্ছে তেল, মাংস, মসলা

ফজলে রাব্বি

ফজলে রাব্বি

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১৮: ২৮
ঈদের আগমুহূর্তে ভোগাচ্ছে তেল, মাংস, মসলা

ঈদ সামনে রেখে রাজধানীর বাজারগুলোয় বেড়েছে মাছ, মাংস ও মসলার দাম। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে ভোজ্যতেল। অনেকে দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকার দোহাই দিয়ে বেড়েছে দাম।

Advertisement
Advertisement
Advertisement

গত বছরের রমজানের তুলনায় অধিকাংশ পণ্যের দাম বেড়েছে, আর মাসখানেক আগের দামের তুলনায়ও বেশ কিছু পণ্যের দাম বেড়েছে।

ঈদের আগের দিন শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, শুক্রাবাদ ও মোহাম্মদপুরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রমজানকে ঘিরে চাহিদা বৃদ্ধি, সরবরাহে সীমাবদ্ধতা এবং আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্রে ডলারের প্রভাব—এই তিন কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। তবে ভোজ্যতেলের ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তব বাজারদরের বড় ব্যবধান বাজার তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার বৃষ্টির মধ্যেও বাজারে ভিড় দেখা গেছে। শুক্রাবাদ বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি দরে। অথচ কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দর অনুযায়ী গরুর মাংসের খুচরা দাম ৭৮০-৮০০ টাকা।

বাড়তি দাম নিয়ে প্রশ্ন করে হলে দোকানি মন্তব্য করার আগেই একজন তরুণ ক্রেতা ইফতি আলম বলেন, “ভাগ্যিস ৮৫০ টাকায় থামছে। কাল বনানী বাজারে এক হাজার টাকা দেখছি।” অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে গরুর মাংস কেজিতে ৭০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। রোজার আগে রাজধানীর বাজারগুলোতে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দর অনুযায়ী গরুর মাংসের খুচরা দাম ৭৮০-৮০০ টাকা, কিন্তু বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। ছবি: চরচা
কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দর অনুযায়ী গরুর মাংসের খুচরা দাম ৭৮০-৮০০ টাকা, কিন্তু বিক্রি হচ্ছে ৮৫০ টাকায়। ছবি: চরচা

মোহাম্মদপুর বাজারের একজন ক্রেতা বলেন, “গত মাসেও ৭৫০ টাকায় মাংস কিনেছি, এখন তার চেয়ে অনেক বেশি দিতে হচ্ছে। সংসারের খরচের সঙ্গে গরু-খাসি যোগ করা বাদশাহী বিলাসিতার মতো লাগে। সংসার সামলানো কঠিন হয়ে যাচ্ছে।” গত বছরের রোজায় গরুর মাংস ছিল ৭৫০ থেকে ৮০০ টাকা।

খাসির মাংস এখন ১৩৫০ থেকে ১৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ১২০০ থেকে ১৩০০ টাকা। রোজার আগে এর দাম ছিল প্রায় ১২৫০ থেকে ১৩০০ টাকা।

মুরগির বাজারেও ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ১৮০ থেকে ২০০ টাকা। রোজার আগে এর দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। সরকার নির্ধারিত দাম ৩৫০-৩৬০ টাকা।

ভোজ্যতেলের বাজারে আবারও অস্থিরতার দেখা দিচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ঘাটতির অভিযোগে খোলা তেল ২১৫ থেকে ২২০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। অথচ সরকার নির্ধারণ করেছে ১৮৫- ১৮৬ টাকার মধ্যে। সে হিসেবে লিটারে ৩০ থেকে ৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

রোজার আগে খোলা তেলের দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। গত বছরের রমজানেও ভোজ্যতেল নিয়ে বাজারে অস্থিরতা দেখা গিয়েছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এবছরও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও কিছু প্রজাতির দাম বেড়েছে। রুই মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা এবং পাঙাশ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ, কৃষি বিপণন অধিদপ্তর তেলাপিয়া/নাইলোটিকা মাছের প্রতি কেজির খুচরা দর ঠিক করেছে, ১৬০ থেকে ২০০ টাকা। রোজার আগে এসব মাছের দাম গড়ে ১০ থেকে ২০ টাকা কম ছিল। গত বছরের তুলনায় এসব মাছের দাম কিছুটা বেশি।

টেংরা মাছের দাম বেড়ে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা রোজার আগে ছিল ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে। গলদা চিংড়ি এক হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। এটি সরকার নির্ধারিত ৩৫০-৩৬০ টাকা দরের চেয়ে বেশি। ছবি: চরচা
সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। এটি সরকার নির্ধারিত ৩৫০-৩৬০ টাকা দরের চেয়ে বেশি। ছবি: চরচা

সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মসলার বাজারে। এলাচ প্রায় পাঁচ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি। গত বছরের রমজানেও এলাচের বাজারে অস্বাভাবিক দাম বেড়েছিল। আমদানিনির্ভর এই পণ্যটির সরবরাহ ও দামের ওঠানামা তখনো আলোচনায় ছিল।

এছাড়া জিরা ৮৫০ থেকে ১১০০ টাকা, দারুচিনি ৫৮০ থেকে ৬৫০ টাকা এবং লবঙ্গ ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজার আগে এসব মসলার দাম ৫০ থেকে ১৫০ টাকা কম ছিল।

কারওয়ান বাজারের এক মসলা বিক্রেতা বলেন, “ডলার রেট বাড়া আর আমদানির খরচ বেশি হওয়ায় মসলার দাম কমানো যাচ্ছে না। রমজানে চাহিদা বাড়লে চাপটা আরও বোঝা যায়।”

শুকনো ফলের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। কিশমিশ প্রতি কেজি এক হাজার থেকে ১২০০ টাকা, কাজুবাদাম ১৭০০ থেকে ১৮০০ টাকা, কাঠবাদাম ১৫০০ থেকে ১৬০০ টাকা এবং পেস্তা চার হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজার আগে এসব পণ্যের দাম ১০০ থেকে ২০০ টাকা কম ছিল।

বর্তমানে চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দাম অনুযায়ী যা ১০০ থেকে ১০৫ টাকা হওয়ার কথা। রোজার আগে এর দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা এবং টমেটো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রোজার আগে পেঁয়াজ ছিল ৪৫ থেকে ৫০ টাকা এবং টমেটো ৫০ থেকে ৬০ টাকা। সে হিসেবে এসব পণ্যের দাম কমেছে।

ক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামের বাস্তবায়ন নিশ্চিত করতে নজরদারি জোরদার করা প্রয়োজন।

বিষয়: ঈদ বাজারবাজারদরবাজারঈদকাঁচাবাজার
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে