Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

১৯ মাস কোথায় ছিলেন, হঠাৎ কেন গ্রেপ্তার শিরীন শারমিন?

আরমান ভূঁইয়া

আরমান ভূঁইয়া

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২১: ৪৮
১৯ মাস কোথায় ছিলেন, হঠাৎ কেন গ্রেপ্তার শিরীন শারমিন?

২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী-এমপিদের সঙ্গে আত্মগোপনে যান জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দীর্ঘ ১৯ মাস আড়ালে থাকার পর মঙ্গলবার ভোররাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে তার বিরুদ্ধে প্রথম একটি হত্যা মামলায় দায়ের করা হয় রংপুরে। সেখানে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর একে একে তার বিরুদ্ধে আরো ছয়টি মামলা দায়ের হয়। এর মধ্যে চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিমের চোখে গুলি লাগে। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত বছরের ২৫ মে শেখ হাসিনা ও শিরীন শারমিনসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১১৫-১২০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মঙ্গলবার ভোরে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement
শিরীন শারমিনের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোলcmm adalot

১৯ মাস কোথায় ছিলেন?

সাবেক এ স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তারের পর থেকেই প্রশ্ন ওঠে-এতদিন তিনি কোথায় ছিলেন?

এ বিষয়ে জানতে চাইলে এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি-লালবাগ বিভাগের পরিদর্শক মোহসীন উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় আত্মীয়-স্বজনের বাসায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ গত ২৬ মার্চ থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। সেখান থেকেই মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: ডিবি
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: ডিবি

তদন্ত সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি-মন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রায় ৬২৬ জন ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় আশ্রয় নেন। সাবেক স্পিকারও সেখানে ছিলেন বলে তৎকালীন আইএসপিআর এক বার্তায় জানিয়েছিল। সংস্থাটি আরো জানিয়েছিল, ওই বছরের সেপ্টেম্বর মাসে আইএসপিআর দাবি করে, আশ্রয় নেওয়া সবাই ক্যান্টনমেন্ট এলাকা ত্যাগ করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরবর্তীতে শিরীন শারমিন মোহাম্মদপুরের লালমাটিয়া সি-ব্লকে এক আত্মীয়ের বাসায় প্রায় তিন মাস ছিলেন। এরপর নিকেতন ও বনানী এলাকায় একাধিক বাসায় আত্মগোপনে ছিলেন বলে ডিবি সূত্রে জানা গেছে।

রিমান্ড নামঞ্জুর-জামিন মেলেনি, শিরীন শারমিন চৌধুরী কারাগারেshirin j

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের লাল পাসপোর্টধারীদের পাসপোর্ট বাতিল করে। এরপর ২০২৪ সালের ৩ অক্টোবর শিরীন শারমিন তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের সঙ্গে আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্টের আবেদন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি আবার আলোচনায় আসেন। তবে এরপর থেকে তার অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ডিবি।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “তিনি (শিরীন শারমিন) কোথায় কোথায় আত্মগোপনে ছিলেন, সেটি জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। আমরা রিমান্ড আবেদন করেছিলাম, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

বিষয়: শেখ হাসিনাস্পিকাররক্তাক্ত জুলাইডিবিড. শিরীন শারমিন চৌধুরীআসামিগ্রেপ্তারআওয়ামী লীগরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

    চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া হয়েছে। সরকারের দাবি, আন্তর্জাতিক মানের এই অপারেটরের মাধ্যমে টার্মিনাল পরিচালিত হলে বাড়বে দক্ষতা, কমবে জাহাজের অবস্থানকাল এবং আয় বাড়বে বন্দরের।

  • বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    বার বার হয় দাম নির্ধারণ, তবু এলপি গ্যাস মেলে না কেন

    রাজধানীর দোকানে দোকানে ঘুরে এলপি গ্যাস পাচ্ছেন না ক্রেতারা। কোনো দোকানে পাওয়া গেলে তার জন্য গুনতে হচ্ছে কমপক্ষে দুই হাজার ৪০০ টাকা। সরকার নির্ধারিত দাম এক হাজার ৮৩৭ টাকা। অভিযোগ ছিল, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রি করা হয় এলপি গ্যাস। যদিও তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স

  • গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?

    পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলতি অর্থ-বছরের বাজেটে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। গবেষণায় বরাদ্দে নতুন নিয়ম করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এখন থেকে ইউজিসি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তহবিল দেবে।

  • ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    ঢাকায় ব্যাটারিচালিত রিকশায় লাভ আসলে কেমন? নিয়ন্ত্রণ কার?

    রাজধানীর গলি থেকে আবাসিক সড়ক, বাজার, এমনকি প্রধান সড়কও এখন ব্যাটারিচালিত রিকশার দখলে। ‘অটোরিকশা’ নামেই বেশি পরিচিত এই রিকশাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল ব্যবসায়ী সিন্ডিকেট।