Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

আবারও ‘মৃত’ শিশুর চিকিৎসার অভিযোগ পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে

ফাইয়াজ আহনাফ সামিন

ফাইয়াজ আহনাফ সামিন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৮
আবারও ‘মৃত’ শিশুর চিকিৎসার অভিযোগ পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে
পদ্মা জেনারেল হাসপাতাল। ছবি: চরচা

অতিরিক্ত অর্থ আদায়ের জন্য শিশুর মৃত্যুর তথ্য গোপন করে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে।

Advertisement
Advertisement
Advertisement

এমন অভিযোগ এর আগেও বীর উত্তম সিআর দত্ত রোডের হাসপাতালটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

রক্তে সুগার কমে যাওয়া ও উচ্চ ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে গত ১ সেপ্টেম্বর ৯ মাস বয়সী শিশু আয়ান আব্দুল্লাহকে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কনসালটেন্ট ডা. মো. আতিকুর রহমানের অধীনে হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি।

গতকাল রোববার হাসপাতাল থেকে জানানো হয়, সোমবার শিশুটিকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হবে। তবে রোববার হঠাৎ রাত ৯টা ১৭ মিনিটের দিকে জরুরি ডেকে নিয়ে স্বজনদের জানানো হয়, শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং তাকে লাইফ সাপোর্টে নেওয়া প্রয়োজন। এ সময় স্বজনরা জোর করে পিআইসিইউতে ঢুকে শিশুটির নিথর দেহ দেখতে পান। তখন শিশুটির দেহও শক্ত ছিল। এমন একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার মধ্যরাতে এক যুবক ফেসবুক লাইভে এসে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন।

Advertisement
Advertisement
Advertisement

শিশু আয়ানের স্বজনদের দাবি, শারীরিক অবস্থার চরম অবনতি হয়ে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়লেও তথ্য গোপন রেখে চিকিৎসার নামে দুই লাখ টাকার বেশি বিল আদায় করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনদের অভিযোগ, যখন তারা জোর করে পিআইসিইউতে ঢুকেন তখন সেখানে কোনো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত ছিলেন না। কেবল এক-দুইজন আয়া প্রায় ৪০ থেকে ৫০টি শিশু রোগীর দায়িত্বে ছিলেন।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?dengue (3)

চিকিৎসকের চরম অবহেলার অভিযোগ তুলে আয়ানের মা সুমাইয়া রহমান বলেন, ‘‘আমার বাচ্চার পেট ফুলে গেছে, সারা শরীরে নীল নীল ছোপ ছোপ, মুখ একদম কালো—মনে হয় যেন শরীর থেকে কেউ রক্ত চুষে নিয়েছে। একটা বাচ্চা যদি মাত্রই শ্বাস বন্ধ হয়ে মারা যায়, তাৎক্ষণিকভাবে তার শরীর কখনোই এমন হতে পারে না। আমার বাচ্চা অনেক আগেই মারা গেছে। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণেই আমার সন্তানকে হারিয়েছি।’’

আয়ানের নানা আসিফ হাসান বলেন, ‘‘হাসপাতালে দুই লাখ টাকার বেশি বিল করা হয়েছে, কিন্তু পিআইসিইউতে কোনো ডাক্তার ছিল না। শুধু একটা আয়া আর নার্স ছিল। শত ডাকাডাকি করলেও কোনো চিকিৎসকের দেখা মেলেনি।’’

এছাড়া প্রতিবাদ করায় হাসপাতাল কর্তৃপক্ষ অন্তত ৪০ থেকে ৫০ জন বহিরাগত ডেকে স্বজনদের ওপর চাপ সৃষ্টি করে, কলার ধরে মারধরের চেষ্টা চালায় এবং ‘কথা বললে ছিঁড়ে ফেলব’ বলে ধমক দেয় বলেও অভিযোগ করেন স্বজনরা।

ছবি: চরচা
ছবি: চরচা

গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতালের

হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হক দাবি করেন, ‘‘রাত ৮টা পর্যন্ত শিশুটির অবস্থা স্বাভাবিক ছিল। রাত ৯টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট বা গ্যাসপিং রেসপিরেশন (সাধারণত মস্তিষ্কে অক্সিজেন বা রক্তের সরবরাহ মারাত্মকভাবে কমে গেলে দেখা দেয়) শুরু হয় এবং বাচ্চাটা কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। তখন আমরা প্রথম অবস্থাতেই গিয়ে তাকে আম্বু ব্যাগ ভেন্টিলেশন (জরুরি কৃত্রিম শ্বাস-প্রশ্বাস পদ্ধতি) দিলাম, তারপর সিপিআর দিয়েছি।’’

শিশুটির মূল চিকিৎসক মো. আতিকুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘‘আমি ডিউটি স্টাফদের কাছে জিজ্ঞেস করেছিলাম, আমার আসা লাগবে কি না। তারা বলেছে, না স্যার, তেমন কিছু না, আমরা দেখতেছি।’’

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম অনিক বলেন, ‘‘আমাদের সেখানে ২৪ ঘণ্টা ডাক্তার ও নার্স দায়িত্বে থাকেন। চিকিৎসায় কোনো অবহেলা থাকলে তা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’ এসময় শিশুর স্বজনেরা হাসপাতালে বিশৃঙ্খলা করেছে বলেও দাবি করেন তিনি।

দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীরvisit

তদন্তের কথা বলছে পুলিশ

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ বলেন, ‘‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে আমরা পদ্মা হাসপাতালে যাই। এখানে কর্তব্যরত চিকিৎসক এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। শিশুটি ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা নিয়ে সে ভর্তি হয়েছিল।’’

ভভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই আরিফ।

ঘটনাস্থল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর

আজ সোমবার সকালে পদ্মা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, ‘‘শিশুটির জন্ম থেকেই খাদ্যনালীতে ত্রুটি ছিল। খাদ্যনালীতে কিছু একটা থাকা অবস্থায় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (রোববার) রাতে অক্সিজেন স্বল্পতার কারণে শিশুটির সমস্যা শুরু হয়। দায়িত্বরত চিকিৎসক সাথে সাথেই এসেছিল। পরে সিদ্ধান্ত নেওয়ার সময় ১৫-২০ মিনিট দেরি হয়।’’

এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে ডা. জাহিদ রায়হান বলেন, ‘‘৩ থেকে ৪ কর্মদিবসের মধ্যে এই প্রতিবেদন পাওয়া যাবে। আপাতত ম্যাজিস্ট্রেট আর পুলিশ ঘটনা খতিয়ে দেখছেন।’’

ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে ডা. জাহিদ বলেন, ‘‘যেভাবে লাইভ করা হয়েছে, সেই কারণে পিআইসিইউর অন্য বাচ্চারা ক্ষতিগ্রস্ত হতে পারতো।’’

পদ্মা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ নতুন না

এনআইসিইউ ও পিআইসিইউতে চিকিৎসার নামে জালিয়াতির অভিযোগ পদ্মা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে এবারই প্রথম নয়। ২০১৬ সালে জান্নাতুল নাঈমা নামে আট বছরের এক শিশুর এনআইসিইউতে মৃত্যুর পরও তথ্য গোপন রেখে স্বজনদের কাছ থেকে চিকিৎসার বিল আদায় করছিল হাসপাতালটি।

তৎকালীন র‍্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং অননুমোদিত শয্যা পরিচালনা, নিবন্ধনহীন নার্স ও পর্যাপ্ত চিকিৎসক না থাকার দায়ে হাসপাতালটিকে সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।

বিষয়: চিকিৎসামৃত্যুহাসপাতালশিশু হাসপাতালশিশু
সর্বশেষ
  • ১

    গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

  • ২

    ‘আমি কীভাবে এস আলমের দোসর হলাম?’

  • ৩

    মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

  • ৪

    দেশে তৈরি এই রোবট চলতে পারবে মঙ্গল গ্রহে!

  • ৫

    বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি

সম্পর্কিত
  • ন্যাশনাল ব্যাংকে টাকা তোলা নিয়ে ক্ষোভ, গ্রাহকরা কি আন্দোলনের পথে?

    ন্যাশনাল ব্যাংকে টাকা তোলা নিয়ে ক্ষোভ, গ্রাহকরা কি আন্দোলনের পথে?

    গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের সময় ব্যাংক থেকে নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না তারা। কেউ ছোট অঙ্কের টাকা তুলতেও ভোগান্তির কথা জানিয়েছেন, আবার বড় অঙ্কের আমানত আটকে থাকায় অনিশ্চয়তায় রয়েছেন অনেকেই। এ পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ দাবি করছেন তারা।

  • গাজী নজরুলকে কি দলে ফেরাবে জামায়াত?

    গাজী নজরুলকে কি দলে ফেরাবে জামায়াত?

    নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। কয়েক দিন আগে তাকে সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে জাতীয় সংসদে বিতর্ক জড়ান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতা

  • সাংবাদিক পুলক চ্যাটার্জির ‘আত্মহত্যা’, কী বার্তা চিরকুটে?

    সাংবাদিক পুলক চ্যাটার্জির ‘আত্মহত্যা’, কী বার্তা চিরকুটে?

    বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে পুলক চ্যাটার্জির হাতে লেখা পাঁচটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ বলছে, তারা এটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে।

  • হামের সংক্রমণ এখনো কেন কমছে না?

    হামের সংক্রমণ এখনো কেন কমছে না?

    ১০ মাসের সন্তানকে নিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকায় এসেছেন বাবা মো. রেজাউল করিম। দেড় মাস ধরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি তার সন্তান আয়েশা। রেজাউলের মতো আরও অনেক অভিভাবক সন্তানদের নিয়ে ভিড় করেছেন হাসপাতালটিতে। কারও সন্তান দেড় মাস বয়সী, আবার কারও