Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫১
গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩
বাঁ থেকে: ডলির প্রেমিক মিশন ইসলাম, মিশনের মা বানু আক্তার ও বন্ধু মিজানুর রহমান মিল্টন। কোলাজ: ইউএনবি

গাজীপুরের জয়দেবপুরে ডোবার পানিতে ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তায় পাওয়া এক নারীর খণ্ডিত ও অর্ধগলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সেই সঙ্গে কেন তাকে হত্যা করা হয়েছে, সেই রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। খবর ইউএনবির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত ডলি আক্তারের (৩০) কথিত প্রেমিক মিশন ইসলাম (২২), তার মা বানু আক্তার (৪৩) ও মিশনের বন্ধু মিজানুর রহমান মিল্টন (২৪)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা, মৃতদেহ প্যাকেজিংয়ে ব্যবহৃত স্কচটেপের অবশিষ্টাংশ, নিহতের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড), মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গত শুক্রবার জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় হামজা অ্যাপারেলস লিমিটেডের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের একটি খাল থেকে ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তায় রাখা নারীর খণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় তখন শনাক্ত করা যায়নি। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিবিআই গাজীপুর জেলা স্বতঃপ্রণোদিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। ক্রাইমসিন বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে তদন্ত চালিয়ে নিহতের পরিচয় এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পিবিআই।

শাহ আমানতে এক ফ্লাইটে ১৮০২ কার্টন সিগারেট ও ১৩ আইফোন জব্দShah-Amanat-Airport

বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, ডলি আক্তার জয়দেবপুরের বানিয়ারচালা মেম্বারবাড়ী এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। এ ঘটনায় নিহতের বড় ভাই সোহেল (৪৪) গত শনিবার জয়দেবপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও মরদেহ গুমের অভিযোগে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই গাজীপুরের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী। পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তারের তত্ত্বাবধানে তদন্তটি পরিচালিত হচ্ছে।

তদন্তে মিজানুর রহমান মিল্টনকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এবং মিশন ইসলাম ও তার মা বানু আক্তারকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার বাহাদুরপুর তুলসীভিটা এলাকার পৃথক ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মিশনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি বটি দা, স্কচটেপের অবশিষ্টাংশ, ডলির এনআইডি কার্ড, ব্যবহৃত মোবাইল ফোন ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়।

এছাড়া স্যুটকেস কেনার বিষয়ে তথ্য ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

বিষয়: নারীপিবিআইগাজীপুরমরদেহগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, ঢামেকে ৬

  • ২

    ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ

  • ৩

    ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

  • ৪

    গাজীপুরে নারীর খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

  • ৫

    ‘আমি কীভাবে এস আলমের দোসর হলাম?’

সম্পর্কিত
  • ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, ঢামেকে ৬

    ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, ঢামেকে ৬

    ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  • ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ

    ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ

    নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

  • ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

    ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

  • মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

    মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

    ৭১ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।