
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
চরচা ডেস্ক

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, “দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশও সেই সম্পর্কই চায়।”
আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।
এ সময় বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে দেশের প্রতিটি স্তর ও বিভাগে ধ্বংস নেমে এসেছে। বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ড দেশকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ পরিস্থিতি থেকে দেশকে উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সময় লাগবে। সাত মাস এ কাজের জন্য খুবই অল্প সময়।”
সংস্কার প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংস্কার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। প্রধানত আইনকানুনে অনেক সংস্কার আনতে হবে। জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও বিরোধী দলগুলো সমঝোতায় এলে দীর্ঘ ১৬ বছরের বঞ্চনা ও দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেতে পারে। সংস্কার কার্যক্রম শুরু ও শেষ হওয়ার পর সংবিধান সংশোধনের মাধ্যমে এর কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে। তবে সংস্কার প্রক্রিয়া এখনও আইনগতভাবে শুরু হয়নি।
স্পিকার বলেন, সংসদের আগামী অধিবেশনে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সরকার ও বিরোধী দল একমত হলে দ্রুত আইনগত সংস্কার করা সম্ভব হবে।
পরে স্পিকারকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর চার দিনের সফর শেষে তিনি ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

কাল থেকে শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর
সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, ঢামেকে ৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।