এশিয়ান কাপ ফুটবলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ সকালে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বর উত্তর কোরিয়া নারী ফুটবলেরই অন্যতম পরাশক্তি। অসম ম্যাচ ৫–০ গোলে হেরেছে ঋতুপর্না, মারিয়া মান্দা, মনিকা চাকমারা। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের যে পারফরম্যান্স, সে তুলনায় আজ কিছুটা নিষ্প্রভই ছিল দল।
চরচা ডেস্ক

















