চরচা ডেস্ক

চীনের হুনান প্রদেশের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬১ জন। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট সি চিনপিং পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেল ৪:৪০ মিনিট নাগাদ চাংশা শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিনহুয়া আরও জানিয়েছে যে, প্রেসিডেন্ট সি কর্তৃপক্ষকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে ঝুঁকি পরীক্ষা ও বিপদ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জননিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।