চরচা প্রতিবেদক

রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝখানে চাপা পড়ে মোহাম্মদ আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাছের আড়তে পানি সরবরাহের কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে আব্দুল্লাপুর মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায়। তার বাবার নাম আজিম উদ্দিন। তিনি পরিবারসহ উত্তরার আব্দুল্লাপুর এলাকায় বসবাস করতেন।
আনোয়ার হোসেনের ছেলে জিহাদ জানান, প্রতিদিনের মতো তার বাবা মাছের আড়তে পানি সরবরাহ করতে যাচ্ছিলেন। এ সময় একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।