চরচা ডেস্ক

দিনাজপুর সদর উপজেলার বনতারায় ভারত সীমান্তসংলগ্ন এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘পুশ-ইন’ করা একই পরিবারের চার সদস্যকে আটক করা হয়েছে।
আজ বুধবার স্থানীয় বাসিন্দারা সকালে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৬টার দিকে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের দুয়াপাড়া এলাকায় ওই পরিবারটিকে দেখা যায়। স্থানটি সীমান্ত থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার ভেতরে অবস্থিত।
পরিবারটির সদস্যরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেন এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিও দেখান বলে স্থানীয়রা জানান।
তবে স্থানীয়দের সন্দেহ, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দালালদের সহায়তায় বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান আরিফ বলেন, পরিবারটির সদস্যরা কখন, কোন জায়গা দিয়ে এবং কোন সীমান্তপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছেন, এখনো নিশ্চিত হওয়া যায়নি ।
তিনি বলেন, “আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তারা কখন, কীভাবে বা কোন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা দালালদের সহায়তায় বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন এবং আজ সকালে তাদের খুঁজে পাওয়া গেছে।”