চরচা ডেস্ক

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।
স্থানীয় সময় আজ শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন ভেনিজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৩৫ জন এমন রোগী স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পৌঁছানোর আগেই মারা গেছেন অথবা আসার পরপরই প্রাণ হারিয়েছেন।
আলভারাদো জানান, দেশটির উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়াতেই হতাহত ও ক্ষয়ক্ষতির সিংহভাগ রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে এই অঞ্চলটি সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত চিকিৎসা ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, “স্থানীয় হাসপাতালগুলো ইতোমধ্যেই রোগীতে ভরে গেছে। পরিস্থিতি সামাল দিতে আমরা জরুরি ভিত্তিতে অস্থায়ী ফিল্ড হাসপাতাল যুক্ত করেছি।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর ঠিক ৪০ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির ভঙ্গুর জনস্বাস্থ্য ব্যবস্থা ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয় ধেয়ে আসায় পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে প্রতিবেশী দেশগুলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম!” ট্রাম্পের পাশাপাশি অন্যান্য উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তারাও ভেনেজুয়েলার প্রতি সমর্থন প্রকাশ করেছেন।