বরিশাল প্রতিনিধি

বরিশালে দৈনিক আজকের সময়ের বার্তা নামক একটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকে হুমকি এবং একই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার অভিযোগ ওঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। বরিশাল জেলা জামায়াতের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের অভিযোগ, আজ শুক্রবার দুপুরে বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি (৭ নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। বাকেরগঞ্জ উপজেলার ১ নম্বর চরামদ্দী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের নেতা অ্যাডভোকেট জাকির হোসেন তার সহযোগীদের নিয়ে এ হামলা চালান।
অভিযোগকারীদের দাবি, সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় স্থানীয় একটি দোকানে খাবার আনতে গেলে জাকির হোসেন তার গলায় থাকা গামছা ধরে টানতে টানতে বাসার গলির সামনে নিয়ে যান। সেখানে তাকে একের পর এক থাপ্পড় ও ঘুষি মারা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলার পর আহত সাংবাদিক ইমন খন্দকার হৃদয়কে বরিশাল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়।
এমন হামলা কেন করা হয়েছে–এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে দৈনিক আজকের সময়ের বার্তার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈনকেও জাকির হোসেন মারধরের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন, “আমি দোকানে নাস্তা আনতে গেলে জাকির হোসেন হঠাৎ তেড়ে এসে আমার গলার গামছা ধরে টেনে নিয়ে যায়। এরপর বলে ‘আর নিউজ করবি? আমি কোথায় জমি দখল করছি?’ তারপর আমাকে মারধর শুরু করে। এর আগেও বাসায় এসে হুমকি দিয়েছে। আজ হামলার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমি তার বিরুদ্ধে শুধু পত্রিকায় বক্তব্য দিয়েছি–এটাই আমার অপরাধ। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তার এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড সাংবাদিকতার কণ্ঠরোধ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। সাংবাদিকদের ওপর অহরহ এমন ঘটনা চলছে, অথচ রাষ্ট্র কোনো বিচার করছে না।”
এ বিষয়ে দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন বলেন, “আমার প্রতিষ্ঠানের একজন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার বিষয়ে জিজ্ঞেস করলে আমাকেও হুমকি দেওয়া হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “এ ঘটনায় থানায় আগেই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত জাকির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বরিশাল জেলা জামায়াতের আমীর মো. আব্দুল জব্বারের বক্তব্যও পাওয়া যায়নি।
গত ১৮ মে (সোমবার) দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় “জামায়াত নেতা জাকিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ করা হয়।