Advertisement Banner

১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার
ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। এরই মধ্যে রাশিয়া ঘোষণা করেছে, ১ এপ্রিল থেকে তারা গ্যাসোলিন রপ্তানি বন্ধ করবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য দেশের ভিতরে জ্বালানির জোগান ঠিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখা।

রাষ্টীয় সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকতে পারে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানান, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যেকারণে দামের উল্লেখযোগ্য ওঠানামা হচ্ছে। বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে। কিন্তু দেশের বাজারকে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের সমপর্যায়ে রয়েছে, যা তেলজাত পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করছে।

এর আগে গত বছর ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা জোরদার করার পর এবং মৌসুমি চাহিদা বাড়ার প্রেক্ষাপটে রাশিয়ার কয়েকটি অঞ্চল ও রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের কিছু এলাকায় পেট্রোলের সংকট দেখা দেয়। এ কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা ও ঘাটতি মোকাবিলায় রাশিয়া বারবার পেট্রোল ও ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে।

শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছে, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।

সম্পর্কিত