Advertisement Banner

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

চলমান জ্বালানি প্রেক্ষাপটে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত