চরচা প্রতিবেদক

রাজধানীর মিরপুরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির ছাদ থেকে এখন পর্যন্ত তিন নারীসহ ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও ৫ থেকে ৬ জন ছাদে আছেন। তাদের ফায়ার সার্ভিসের টিটিএলের মাধ্যমে উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।