চরচা প্রতিবেদক

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে আগামী ২৮ জুন। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে এক ম্যাচের টেস্ট সিরিজ।
এরপর একই ভেন্যুতে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
সবশেষ ২০২৫ সালে বাংলাদেশের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
তবে শেষবার জিম্বাবুয়ে সফরে গিয়ে সাদা বলের ক্রিকেটে ভালো করতে পারেনি বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই সফরকারীরা হেরেছিল ২-১ ব্যবধানে।
এবারের জিম্বাবুয়ে সফরের আগে অবশ্য দারুণ প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ৯ থেকে ১৪ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ১৭, ১৯ ও ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল-লিটন-মিরাজরা।