Advertisement Banner

মৌচাক ওভারব্রিজের ওপর থেকে দগ্ধ মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মৌচাক ওভারব্রিজের ওপর থেকে দগ্ধ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর থানাধীন মৌচাক মোড় এলাকার একটি ওভারব্রিজ থেকে দগ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সরকার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওভারব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় এটি পুরুষ না নারী–তা শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘিরে আইনি কার্যক্রম চলমান।

সম্পর্কিত