চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ২৩ বছর বয়সী বিনোদ পরিবারের সঙ্গে শান্তিনগর এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল চালিয়ে শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।