Advertisement Banner

অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডাররা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। ছবি: ব্র্যাক ব্যাংকের সৌজন্যে

ব্যাংকের সহকর্মী ও গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ করতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী এবং ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডাররা এখন থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসেন্ট হেলথের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল, অ্যাসেন্ট গ্রুপের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস–করপোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।

চুক্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা একই ধরনের সেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন।

চুক্তি প্রসঙ্গে মাহীয়ুল ইসলাম বলেন, ব্যাংক তাদের সহকর্মী ও গ্রাহকদের প্রতি দায়িত্ব শুধু আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ রাখে না। বরং এই ধরনের অংশীদারত্বের মাধ্যমে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

সম্পর্কিত