Advertisement Banner

ফোডেন-পালমারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফোডেন-পালমারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের
মিডফিল্ডার ফিল ফোডেন ও কোল পালমার। ছবি: রয়টার্স

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে বড় চমক দেখিয়েছে ইংল্যান্ড। টমাস টুখেলের ২৬ জনের ঘোষিত দলে জায়গা হয়নি মিডফিল্ডার ফিল ফোডেন ও কোল পালমারের মতো তারকাদের।

এ ছাড়াও দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এবং রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও।

ম্যানচেস্টার সিটির ফোডেন ও চেলসির পালমার–দুজনের মধ্যে অন্তত একজন বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে নিজ নিজ ক্লাবের হয়ে হতাশাজনক মৌসুমের কারণে টুখেলের পরিকল্পনায় পিছিয়ে পড়েন তারা।

এই দুজনের মতোই সাম্প্রতিক বড় টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের রক্ষণভাগের অন্যতম ভরসা ম্যাগুইয়ারের বাদ পড়াও চমক জাগানিয়া। রাইট-ব্যাক আলেকজান্ডার-আর্নল্ড টুখেলের অধীনে খেলেছেন মাত্র একটি ম্যাচ। রিয়ালের হয়ে হতাশাজনক মৌসুমের পর তিনিও পারেননি কোচের আস্থা অর্জন করতে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের অন্যতম ফেবারিট ধরা হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। গ্রুপ ‘এল’-এ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড

ডিফেন্ডার

রিস জেমস, এজরি কনসা, জ্যারেল কোয়ানসা, জন স্টোনস, মার্ক গেহি, ড্যান বার্ন, নিকো ও’রাইলি, জেড স্পেন্স, টিনো লিভরামেন্তো

মিডফিল্ডার

ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডান হেন্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে

ফরোয়ার্ড

হ্যারি কেইন, ইভান টনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, ননি মাদুয়েকে

সম্পর্কিত