চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ শুরুর পরও ইরানের সঙ্গে সম্পৃক্ত অন্তত চারটি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মেরিন ট্রাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অবরোধ কার্যকর হওয়ার ঠিক পরপরই জাহাজগুলো এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করে। এর মধ্যে রয়েছে বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা। এটি সোমবার অবরোধ শুরু হওয়ার পর প্রণালি অতিক্রম করে। ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এটি আগে ইরানের বন্দর ইমাম খোমেনিতে নোঙর করা ছিল।
এ ছাড়া রয়েছে রিচ স্টারি ইরান-সংশ্লিষ্ট বাণিজ্যের কারণে আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতারাতি প্রণালিটি পার হয়। এর বাইরে মুরলিকিশান একটি তেলবাহী ট্যাঙ্কার, যা চীনের লানশান থেকে পশ্চিম দিকে যাত্রা করে প্রণালী অতিক্রম করেছে। এর সর্বশেষ অবস্থান ইরানের কেশম দ্বীপের পূর্ব দিকে শনাক্ত করা গেছে।
তালিকায় রয়েছেন এলপিস। ইরানের বুশেহর বন্দর থেকে ছেড়ে আসা এই জাহাজটি মঙ্গলবার পূর্ব দিকে যাওয়ার সময় প্রণালি অতিক্রম করে। এটির গন্তব্য এখনো অজানা।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, জাহাজগুলো তাদের প্রকৃত অবস্থান এবং গতিপথ আড়াল করতে ‘স্পুফিং’ (ভুল পজিশন রিপোর্ট প্রচার করা) প্রযুক্তির আশ্রয় নিয়ে থাকতে পারে। এটি সাধারণত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত একটি কৌশল।