পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পল কাপুরের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। ছবি: বাসস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয় এবং প্রায় ৫০ মিনিট আলোচনা শেষে ১১টা ৫০ মিনিটে বৈঠক শেষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়াব ইউসুফ এবং নিপুণ রায় চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এটা তো বলার অপেক্ষা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। আজকে নতুন সরকার এসেছে কাজেই তারা স্বাভাবিকভাবে এখানে আসবে, বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সাথে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে এসেছি।”

তিনি আরও বলেন, “আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ সরকারের নীতিমালার বিষয়গুলো।”

মঈন খান বলেন, “বৈঠকে আজকের বিশ্বের বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ তথা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কুটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

সম্পর্কিত