চরচা ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করায় অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যাংক এশিয়া পিএলসি অর্জন করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) প্রদত্ত ‘বেস্ট জিটিএফপি ইস্যুইং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার পর্তুগালের লিসবনে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফসি’র গ্লোবাল ডিরেক্টর, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স নাথালি লয়েট ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আইএফসি’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক প্রধান আকিনতুন্দে ওগুনমোদেদে এবং ব্যাংক এশিয়ার আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. জিয়া আরফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএফসি’র গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (জিটিএফপি) আওতায় এই পুরস্কার সেইসব অংশীদার ব্যাংককে দেওয়া হয়, যারা আন্তঃসীমান্ত বাণিজ্য সহায়তা, টেকসই অর্থায়ন এবং পরিবেশবান্ধব বাণিজ্যে উৎকর্ষতা দেখায়।
এই স্বীকৃতি ব্যাংক এশিয়ার কার্যগত দক্ষতা, নেতৃত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।