চরচা প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিক।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গুলশান থানা জানিয়েছে, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।